ইমেইল এ্যাকাউন্ট মুছে ফেলা

ইন্টারনেট ব্যবহার করেন অথচ ই-মেইল ঠিকানা নেই এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। আর ইমেইল ব্যবহারকারীরর বেশীরভাগই বিনামূল্যে ই-মেইল সেবা ব্যবহার করেন। এর মধ্যে উল্লেখ্যযোগ্য ইয়াহু!, ইটমেইল, জিমেইল ইত্যাদি। এসব সাইটে এ্যাকাউন্ট খুললে ইমেইল সেবার পাশাপাশি অনান্য সেবাও পাওয়া যাবে। বিনামূল্যে হওয়াতে অনেক সময় অপ্রয়োজনেও আমরা এ্যাকাউন্ট খুলে থাকি। কিন্তু আমরা কজনেই বা ইমেইল ঠিকানা বা এ্যাকাউন্ট মুছতে পারি। আমরা এখন এ্যাকাউন্ট মুছে ফেলার পদ্ধতি শিখবো।

ইয়াহু!: ইয়াহু!এর এ্যাকাউন্ট মুছতে হলে প্রথমে https://edit.yahoo.com/config/delete_user ঠিকানাতে যান এবং এবার ইউজারের নাম ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন। এরপর নিচে পুনরায় পাসওয়ার্ড দিয়ে (YES) Terminate this বাটনে ক্লিক করলে ইয়াহু!একাউন্ট মুছে যাবে।

হটমেইল: প্রথমে হটমেইল এ্যাকাউন্টে লগইন করুন। এবার উপরের ডান দিকের Help বাটনে ক্লিক করুন এবং search অংশে Close Account লিখে সার্চ করুন। এবার সার্চে আসা ফলাফল থেকে Close Your Account লিংকে ক্লিক করুন এবং পরবর্তী অংশ থেকে Close Account বাটনে ক্লিক করলে এ্যাকাউন্ট মুছে হবে।

হটমেইল: প্রথমে হটমেইল এ্যাকাউন্টে লগইন করুন। এবার উপরের ডান দিকের Help বাটনে ক্লিক করুন এবং search অংশে Close Account লিখে সার্চ করুন। এবার সার্চে আসা ফলাফল থেকে Close Your Account লিংকে ক্লিক করুন এবং পরবর্তী অংশ থেকে Close Account বাটনে ক্লিক করলে এ্যাকাউন্ট মুছে হবে। জিমেইল: জিমেইল এ্যাকাউন্ট বন্ধ করতে হলে প্রথমে লগইন করতে হবে। এরপর উপরের ডান দিকের Settings লিংকে ক্লিক করুন। এরপর ট্যাবে Accounts ক্লিক করে Google Account settings ক্লিক করুন। এরপর ডান দিকের Edit next to My services -এ ক্লিক করে Delete Gmail Service ক্লিক করলে এ্যাকাউন্ট মুছে যাবে।


তবে এ্যাকাউন্ট মুছে ফেলার আগে প্রয়োজনীয় তথ্য ব্যাকআপ করে নিতে হবে। এ্যাকাউন্ট মুছে ফেললে সকল তথ্যই মুছে যাবে, মুছে যাওয়া ফাইল কোন ভাবেই পূনরোদ্ধার করা যাবে না এবং উক্ত নামে অন্য কেউ এ্যাকাউন্ট খুলতে পারবে।


flashgetসহজেই ডাউনলোড করুন ফ্লাশগেট দ্বারা

ইন্টারনেট থেকে ফাইল নামাতে (ডাউনলোড করতে) আমাদের অনেক সময় বেশ ঝামেলা পোহাতে হয়। ইন্টারনেটের সংযোগ চলে গেলে বা কোন কারণে ডাউনলোড শেষ না করে কম্পিউটার বন্ধ করতে হলে পুনরায় নতুন করে ডাউনলোড করতে হয় পূর্বে শতকরা ৯০ ভাগ ডাউনলোড করা হলেও কোন কাজে আসে না। এজন্য আমরা বিভিন্ন ডাউনলোড ম্যানেজার ব্যবহার করে থাকি। বিনামূল্যে পাওয়া এসকল ডাউনলোড ম্যানেজারের মধ্যে ফ্লাশগেটের সাহায্যে সবচেয়ে দ্রুত এবং সহজে ডাউনলোড করা যায়। মাল্টি-সার্ভার হাইপার-থ্রেটিং ট্রান্সপোর্টেশন প্রযুক্তি ব্যবহারের ফলে সর্বোচ্চ গতিতে ডাউনলোড করা যায়। আপনার ইন্টারনেটের সংযোগ বিছিন্ন হলেও পুনরায় সংযোগ পেলে সয়ংক্রিয়ভাবে ডাউনলোড চলবে এমনকি কম্পিউটার বন্ধ করে পরবর্তীতে চালু করলে সয়ংক্রিয়ভাবে ডাউনলোড শুরু হবে পূর্বের যায়গা থেকে । এছাড়াও ফ্লাশগেট লুকিয়ে রাখলে অন্যের দ্বারা অনিচ্ছাকৃতভাবে ডাউনলোড বন্ধ হবে না। ফ্রিওয়্যার এই সফটওয়্যারটির ১.৯.৬ সংস্করণ ফ্লাশগেটের নিজস্ব ওয়েবসাইট www.flashget.com থেকে ডাউনলোড করে ব্যবহার করতে পারেন।


Firefox এ add-ons Install করার বিকল্প পদ্ধতি

Firefox এ আমরা সরাসরি internet থেকে add-ons install করে থাকি। কিন্তু এতে add-ons গুলো আমাদের সংগ্রহে থাকেনা এবং কোন কারনে যদি Firefox uninstall করে আবার install রার প্রয়োজন পড়ে বা Windows নতুন করে install করা হয় তাহলে add-ons গুলো আবার internet থেকে install করতে হয়। আমরা এ সমস্যা থেকে সহজেই মু্ক্তি পেতে পারি। এজন্য add-ons install এর সময় সরাসরি install button click না করে এর উপর right click করুন এবং save as target click করে add-ons টি আপনার pc তে download করে নিন । এখন যখনই এগুলো প্রয়োজন হবে internet সংযোগ ছাড়াই firefox browser open করে প্রয়োজনীয় add-ons টি এর উপর drag করে ছেড়ে দিন এবং install button click করে install করে নিয়ে firefox restart করুন ব্যস কাজ শেষ।

এক ক্লিকে XP তে কম্পিউটার রিস্টার্ট করুন

আমি আমার আগের লেখাতে এক ক্লিকে hibernate করার পদ্ধতির কথা বলেছিলাম । এখন আমি রিস্টার্ট করার পদ্ধতি দিলামঃ

ডেস্কটপে রাইট ক্লিক করুন এরপর

NEW>SHORTCURT

এরপর বক্সে নিচের কমান্ড লিখুন

SHUTDOWN -r -t 30

এভাবে শেষ করুন।

এখনে ৩০ বলতে বুঝানো হয়েছে যে রিস্টার্ট ৩০ সেকেন্ড পরে হবে। এটি আপনি বদলে ফেলতে পারেন বা কমাতে পারেন।